Browse the contents
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০২৬
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮ এর সংশোধনকল্পে প্রণীত আইন
যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্যসমূহ পূরণকল্পে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ১ নং আইন) এর সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয়;
সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল:-
সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন
১। (১) এই আইন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০২৬ নামে অভিহিত হইবে।
(২) ইহা অবিলম্বে কার্যকর হইবে।
১৯৯৮ সনের ১ নং আইনের পূর্ণাঙ্গ শিরোনাম এর সংশোধন
২। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ১নং আইন), অত:পর উক্ত আইন বলিয়া উল্লিখিত, এর পূর্ণাঙ্গ শিরোনামে উল্লিখিত “বঙ্গবন্ধু শেখ মুজিব” শব্দগুলির পরিবর্তে “বাংলাদেশ” শব্দ প্রতিস্থাপিত হইবে।
১৯৯৮ সনের ১ নং আইনের প্রস্তাবনার সংশোধন
৩। উক্ত আইনের প্রস্তাবনায় উল্লিখিত “বঙ্গবন্ধু শেখ মুজিব” শব্দগুলির পরিবর্তে “বাংলাদেশ” শব্দ প্রতিস্থাপিত হইবে।
১৯৯৮ সনের ১ নং আইনের ধারা ১ এর সংশোধন
৪। উক্ত আইনের ধারা ১ এ উল্লিখিত “বঙ্গবন্ধু শেখ মুজিব” শব্দগুলির পরিবর্তে “বাংলাদেশ” শব্দ প্রতিস্থাপিত হইবে।
১৯৯৮ সনের ১ নং আইনের ধারা ২ এর সংশোধন
৫। উক্ত আইনের ধারা ২ এর দফা (ছ) এ উল্লিখিত “বঙ্গবন্ধু শেখ মুজিব” শব্দগুলির পরিবর্তে “বাংলাদেশ” শব্দ প্রতিস্থাপিত হইবে।
১৯৯৮ সনের ১ নং আইনের ধারা ৪ এর সংশোধন
৬। (১) উক্ত আইনের ধারা ৪ এর
উপ-ধারা (১) এ উল্লিখিত “বঙ্গবন্ধু শেখ মুজিব” শব্দগুলির পরিবর্তে “বাংলাদেশ” শব্দ প্রতিস্থাপিত হইবে।
(২) উক্ত আইনের ধারা ৪ এর উপ-ধারা (২) এ উল্লিখিত “বঙ্গবন্ধু শেখ মুজিব” শব্দগুলির পরিবর্তে “বাংলাদেশ” শব্দ প্রতিস্থাপিত হইবে।
১৯৯৮ সনের ১ নং আইনের ধারা ৪৮ এর সংশোধন
৭। উক্ত আইনের ধারা ৪৮ এর উপ-ধারা (১) এ উল্লিখিত “বঙ্গবন্ধু শেখ মুজিব” শব্দগুলির পরিবর্তে “বাংলাদেশ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।
বিশেষ বিধান
৮। এই আইন প্রবর্তনের সঙ্গে সঙ্গে উক্ত আইনের অধীন প্রণীত কোনো বিধি, সংবিধি, প্রবিধান, অধ্যাদেশ বা অন্য কোনো আইনগত দলিল বা জারীকৃত কোনো বিশেষ বা সাধারণ আদেশ, বিজ্ঞপ্তি, প্রজ্ঞাপন বা সম্পাদিত কোনো দলিলে, প্রসঙ্গের প্রয়োজন অন্যরূপ না হইলে, উল্লিখিত “বঙ্গবন্ধু শেখ মুজিব” শব্দগুলির পরিবর্তে “বাংলাদেশ” শব্দ প্রতিস্থাপিত হইবে।
রহিতকরণ ও হেফাজত
৯। (১) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ (২০২৫ সনের ১২ নং অধ্যাদেশ) এতদ্দ্বারা রহিত করা হইল।
(২) উক্তরূপ রহিতকরণ সত্ত্বেও, রহিত অধ্যাদেশের অধীন কৃত কোনো কার্য বা গৃহীত কোনো ব্যবস্থা এই আইনের অধীন কৃত বা গৃহীত হইয়াছে বলিয়া গণ্য হইবে।