Skip to content
Bangladesh · Law & legal research
Skip to resource text
Law & legal instrumentain.bd library

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) আইন, ২০২৬

Reference( ২০২৬ সনের ৭৭ নং আইন )Recorded year2026Entry added2 Nov 2026
Source text
Browse the contents

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) আইন, ২০২৬

( ২০২৬ সনের ৭৭ নং আইন )
[ ১০ এপ্রিল, ২০২৬ ]

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর অধিকতর সংশোধনকল্পে প্রণীত আইন

যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্যসমূহ পূরণকল্পে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (২০১২ সনের ৪৭ নং আইন) এর অধিকতর সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয়;

সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল:—

সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

১। (১) এই আইন মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) আইন, ২০২৬ নামে অভিহিত হইবে।

(২) এই আইন ৯ জানুয়ারি ২০২৫ তারিখে কার্যকর হইয়াছে বলিয়া গণ্য হইবে

২০১২ সনের ৪৭ নং আইনের ধারা ২ এর সংশোধন

২। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (২০১২ সনের ৪৭ নং আইন), অতঃপর উক্ত আইন বলিয়া উল্লিখিত, এর ধারা ২ এর-

(ক) দফা (৪৮) এ উল্লিখিত “৫০ (পঞ্চাশ) লক্ষ” সংখ্যা, শব্দগুলি ও বন্ধনীর পরিবর্তে “৩০ (ত্রিশ) লক্ষ” সংখ্যা, শব্দগুলি ও বন্ধনী প্রতিস্থাপিত হইবে; এবং

(খ) দফা (৫৭) এ উল্লিখিত “৩ (তিন) কোটি” সংখ্যা, শব্দগুলি ও বন্ধনীর পরিবর্তে “৫০ (পঞ্চাশ) লক্ষ” সংখ্যা, শব্দগুলি ও বন্ধনী প্রতিস্থাপিত হইবে।

২০১২ সনের ৪৭ নং আইনের দ্বিতীয় তফসিলের সংশোধন

৩। উক্ত আইনের দ্বিতীয় তফসিলের-

(ক) টেবিল-১ (আমদানি পর্যায়ে সম্পূরক শুল্ক আরোপযোগ্য পণ্যসমূহ) এর কলাম (১) এ উল্লিখিত-

(অ) শিরনামা সংখ্যা ০৮.০২ এর বিপরীতে কলাম (৪) এ উল্লিখিত “৩০” সংখ্যার পরিবর্তে “৪৫” সংখ্যা প্রতিস্থাপিত হইবে;

(আ) শিরনামা সংখ্যা ০৮.০৪, ০৮.০৫, ০৮.০৬, ০৮.০৭, ০৮.০৮, ০৮.০৯ ও ০৮.১০ এর বিপরীতে কলাম (৪) এ উল্লিখিত “২০” সংখ্যার পরিবর্তে “৩০” সংখ্যা প্রতিস্থাপিত হইবে;

(ই) শিরনামা সংখ্যা ২০.০৯ এর বিপরীতে কলাম (৪) এ উল্লিখিত “২০” সংখ্যার পরিবর্তে “৩০” সংখ্যা প্রতিস্থাপিত হইবে;

(ঈ) শিরনামা সংখ্যা ২৪.০১ এর বিপরীতে কলাম (৪) এ উল্লিখিত “৬০” সংখ্যার পরিবর্তে “১০০” সংখ্যা প্রতিস্থাপিত হইবে;

(উ) শিরনামা সংখ্যা ৩২.০৮, ৩২.০৯ ও ৩২.১০ এর বিপরীতে কলাম (৪) এ উল্লিখিত “২০” সংখ্যার পরিবর্তে “৩০” সংখ্যা প্রতিস্থাপিত হইবে;

(ঊ) শিরনামা সংখ্যা ৩৪.০১ এর বিপরীতে কলাম (৪) এ উল্লিখিত “৪৫” সংখ্যার পরিবর্তে “৬০” সংখ্যা প্রতিস্থাপিত হইবে; এবং

(ঋ) শিরনামা সংখ্যা ৩৪.০২ এবং উহাদের বিপরীতে কলাম (৪) এ উল্লিখিত “২০” সংখ্যার পরিবর্তে “৩০” সংখ্যা প্রতিস্থাপিত হইবে;

(খ) টেবিল-২ (সরবরাহ পর্যায়ে সম্পূরক শুল্ক আরোপযোগ্য পণ্যসমূহ) এর কলাম (১) এ উল্লিখিত-

(অ) শিরনামা সংখ্যা ২০.০৯ এর বিপরীতে কলাম (৪) এ উল্লিখিত “১০” সংখ্যার পরিবর্তে “১৫” সংখ্যা প্রতিস্থাপিত হইবে;

(আ) শিরনামা সংখ্যা ২২.০২ এবং উহাদের বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত এন্ট্রিসমূহের পর নিম্নরূপ শিরনামা সংখ্যা ও এন্ট্রিসমূহ প্রতিস্থাপিত হইবে, যথা:-

 

“২২.০২

২২০২.১০.০০

কার্বনেটেড বেভারেজ

[বাংলাদেশ মান (বিডিএস ১১২৩:২০১৩) অনুসারে নির্ধারিত মাত্রার উপাদান সম্বলিত পানীয় যাতে ক্যাফেইনের মাত্রা সর্বোচ্চ ১৪৫ মিলিগ্রাম/প্রতি লিটার]

৩০

 

২২০২.৯৯.০০

[বাংলাদেশ মান (বিডিএস ১১২৩:২০১৩) অনুসারে সংজ্ঞায়িত কার্বনেটেড বেভারেজের জন্য নির্ধারিত মাত্রার উপাদান অপেক্ষা ভিন্নতর মাত্রার উপাদান সম্বলিত পানীয়

৪০

 

সংশ্লিষ্ট এইচ,এস, কোড

আর্টিফিসিয়াল/ফ্লেভার ড্রিংকস ও ইলেক্ট্রোলাইট ড্রিংকস (কার্বোনেটেড)

৩০

আর্টিফিসিয়াল/ফ্লেভার ড্রিংকস ও ইলেক্ট্রোলাইট ড্রিংকস (নন-কার্বোনেটেড)

১৫”;

 

(ই) শিরনামা সংখ্যা ২৪.০২ এর বিপরীতে কলাম (২) এ উল্লিখিত সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড (H.S Code) ২৪০২.২০.০০ এর বিপরীতে কলাম (৪) এ উল্লিখিত “৬৬” সংখ্যার পরিবর্তে “৬৭” সংখ্যা প্রতিস্থাপিত হইবে; এবং

(ঈ) শিরনামা সংখ্যা ৩২.০৮ হইতে ৩২.১০ এবং উহাদের বিপরীতে কলাম (৪) এ উল্লিখিত “৫” সংখ্যার পরিবর্তে “১০” সংখ্যা প্রতিস্থাপিত হইবে;

(গ) টেবিল-৩ (সরবরাহ পর্যায়ে সম্পূরক শুল্ক আরোপযোগ্য পণ্যসমূহ) এর কলাম (১) এ উল্লিখিত শিরনামা সংখ্যা S০০১ ও S০১২ এবং উহাদের বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত এন্ট্রিসমূহের পরিবর্তে যথাক্রমে নিম্নরূপ শিরনামা সংখ্যা এবং এন্ট্রিসমূহ প্রতিস্থাপিত হইবে, যথা:-

 

“S০০১

S০০১.০০

হোটেল ও রেস্তোঁরাঃ

 

S০০১.১০

হোটেলঃ আবাসন, খাদ্য বা পানীয় সরবরাহকালে যদি হোটেলে মদ জাতীয় পানীয় সরবরাহ করা হয় বা যে কোনো ধরণের “ফ্লোর শো” এর আয়োজন করা হয় কেবল ঐ সকল বিলের উপর (বৎসরে একদিনের জন্য করা হইলেও)

৩০

S০০১.২০

রেস্তোঁরাঃ খাদ্য বা পানীয় সরবরাহকালে যদি রেস্তোঁরায় মদ জাতীয় পানীয় সরবরাহ করা হয় বা যে কোনো ধরণের “ফ্লোর শো” এর আয়োজন করা হয় কেবল ঐ সকল বিলের উপর (বৎসরে একদিনের জন্য করা হইলেও)

৩০

S০১২

S০১২.১০

টেলিফোনঃ

শুধুমাত্র মোবাইল ফোনের সিম/রিম কার্ড ব্যবহারের মাধ্যমে প্রদত্ত সেবা

২৩

S০১২.১৪

ইন্টারনেট সংস্থা: (আইএসপি)

১০”।

২০১২ সনের ৪৭নং আইনের তৃতীয় তফসিলের সংশোধন

৪। উক্ত আইনের তৃতীয় তফসিল এর-

(ক) টেবিল-১ (‘খন্ড-ক’-মূসক আরোপযোগ্য পণ্য) এর কলাম (১) এর-

(অ) শিরনামা সংখ্যা ১১.০৫ ও ১১.০৮ এবং উহাদের বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত এন্ট্রিসমূহ বিলুপ্ত হইবে;

(আ) শিরনামা সংখ্যা ১৯.০৫ এবং উহাদের বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত এন্ট্রিসমূহ বিলুপ্ত হইবে;

(ই) শিরনামা সংখ্যা ২০.০১, ২০.০২ ও ২০.০৮ এবং উহাদের বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত এন্ট্রিসমূহ বিলুপ্ত হইবে;

(ঈ) শিরনামা সংখ্যা ২৭.১০, ২৭.১১ ও ২৭.১৩ এবং উহাদের বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত এন্ট্রিসমূহ বিলুপ্ত হইবে;

(উ) শিরনামা সংখ্যা ৩৯.২০ এবং উহার বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত এন্ট্রিসমূহ বিলুপ্ত হইবে;

(ঊ) শিরনামা সংখ্যা ৬৮.০২ এবং উহার বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত এন্ট্রিসমূহ বিলুপ্ত হইবে;

(ঋ) শিরনামা সংখ্যা ৭২.০২, ৭২.০৯, ৭২.১০, ৭২.১২ ও ৭২.১৭ এবং উহাদের বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত এন্ট্রিসমূহ বিলুপ্ত হইবে;

(এ) শিরনামা সংখ্যা ৮৫.০৪ এবং উহার বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত এন্ট্রিসমূহ বিলুপ্ত হইবে;

(ঐ) শিরনামা সংখ্যা ৯০.০৩ ও ৯০.০৪ এবং উহাদের বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত এন্ট্রিসমূহ বিলুপ্ত হইবে; এবং

(ও) শিরনামা সংখ্যা ৯৪.০৪ এবং উহার বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত এন্ট্রিসমূহ বিলুপ্ত হইবে;

(খ) টেবিল-১ (‘খন্ড-খ’-মূসক আরোপযোগ্য সেবা) এর কলাম (১) এর-

(অ) শিরনামা সংখ্যা S০০১ এবং উহার বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত এন্ট্রিসমূহ বিলুপ্ত হইবে; এবং

(আ) শিরনামা সংখ্যা S০১৪ এবং উহার বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত এন্ট্রিসমূহ বিলুপ্ত হইবে;

(গ) টেবিল-২ (‘খন্ড-ক’-মূসক আরোপযোগ্য পণ্য) এর কলাম (১) এর-

(অ) শিরনামা সংখ্যা ৪৮.১৮ এবং উহার বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত এন্ট্রিসমূহ বিলুপ্ত হইবে; এবং

(আ) শিরনামা সংখ্যা ৯০.০৪ এবং উহার বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত এন্ট্রিসমূহ বিলুপ্ত হইবে;

(ঘ) টেবিল-২ (‘খন্ড-খ’-মূসক আরোপযোগ্য সেবা) এর কলাম (১) এর-

(অ) শিরনামা সংখ্যা S০০১ এবং উহার বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত এন্ট্রিসমূহ বিলুপ্ত হইবে;

(আ) শিরনামা সংখ্যা S০২২ এবং উহার বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত এন্ট্রিসমূহ বিলুপ্ত হইবে;

(ই) শিরনামা সংখ্যা S০৩৭ এবং উহার বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত এন্ট্রিসমূহ বিলুপ্ত হইবে; এবং

(ঈ) শিরনামা সংখ্যা S০৭৮ এবং উহার বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত এন্ট্রিসমূহ বিলুপ্ত হইবে;

(ঙ) টেবিল-৩ (‘খন্ড-ক’-মূসক আরোপযোগ্য পণ্য) এর কলাম (১) এর-

(অ) শিরনামা সংখ্যা ৬৮.১০ এবং উহার বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত এন্ট্রিসমূহ বিলুপ্ত হইবে; এবং

(আ) শিরনামা সংখ্যা ৭৩.০৮ এবং উহার বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত এন্ট্রিসমূহ বিলুপ্ত হইবে;

(চ) টেবিল-৩ (‘খন্ড-খ’-মূসক আরোপযোগ্য সেবা) এর কলাম (১) এর-

(অ) শিরনামা সংখ্যা S০০৩ এবং উহাদের বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত এন্ট্রিসমূহ বিলুপ্ত হইবে;

(আ) শিরনামা সংখ্যা S০০৮ এবং উহার বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত এন্ট্রিসমূহ বিলুপ্ত হইবে;

(ই) শিরনামা সংখ্যা S০১৮ এবং উহার বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত এন্ট্রিসমূহ বিলুপ্ত হইবে;

(ঈ) শিরনামা সংখ্যা S০২৩ এবং উহাদের বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত এন্ট্রিসমূহ বিলুপ্ত হইবে;

(উ) শিরনামা সংখ্যা S০৩১ এবং উহার বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত এন্ট্রিসমূহ বিলুপ্ত হইবে;

(ঊ) শিরনামা সংখ্যা S০৩৬ এবং উহাদের বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত এন্ট্রিসমূহের পর নিম্নরূপ শিরনামা সংখ্যা ও এন্ট্রিসমূহ সন্নিবেশিত হইবে, যথা:-

 

“S০৩৭

S০৩৭.০০

যোগানদার (Procurement Provider)

১০%”; এবং

 

এবং

(ঋ) শিরনামা সংখ্যা S০৪২, S০৪৭, S০৪৮, S০৫৩, S০৬৩, S০৬৫ ও S০৭৬ এবং উহাদের বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত এন্ট্রিসমূহ বিলুপ্ত হইবে;

(ছ) অনুচ্ছেদ (৩) এ উল্লিখিত “স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে সকল পণ্যের সরবরাহের ক্ষেত্রে মূসক হার হইবে ৫ শতাংশ। তবে, স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে ঔষধের ক্ষেত্রে মূসক হার হইবে ২.৪ শতাংশ এবং ডিজেল, কেরোসিন, অকটেন, পেট্রোল, ফার্নেস অয়েল ও এলপি গ্যাস এর ক্ষেত্রে মূসক হার হইবে ২ শতাংশ।” শব্দগুলি, সংখ্যগুলি ও চিহ্নগুলির পরিবর্তে “স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে সকল পণ্যের সরবরাহের ক্ষেত্রে মূসক হার হইবে ৭.৫ শতাংশ। তবে, স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে ঔষধের ক্ষেত্রে মূসক হার হইবে ৩ শতাংশ এবং ডিজেল, কেরোসিন, অকটেন, পেট্রোল ও ফার্নেস অয়েল এর ক্ষেত্রে মূসক হার হইবে ২ শতাংশ।” শব্দগুলি, সংখ্যাগুলি ও চিহ্নগুলি প্রতিস্থাপিত হইবে।

রহিতকরণ ও হেফাজত

৫। (১) মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ (২০২৫ সনের ১ নং অধ্যাদেশ) এতদ্দ্বারা রহিত করা হইল।

(২। উক্তরূপ রহিতকরণ সত্ত্বেও রহিত অধ্যাদেশের অধীন কৃত কোনো কাজকর্ম বা গৃহীত কোনো ব্যবস্থা এই আইনের অধীন কৃত বা গৃহীত হইয়াছে বলিয়া গণ্য হইবে।

Continue your research

More in this collection

View collection →
Your reading workspace

Contents & tools

Text size100%

Browse the document

Copy this resource reference