Skip to content
Bangladesh · Law & legal research
Skip to resource text
Law & legal instrumentain.bd library

শেখ রাসেল পল্লী উন্নয়ন একাডেমি, রংপুর (সংশোধন) আইন, ২০২৬

Reference( ২০২৬ সনের ২২ নং আইন )Recorded year2026Entry added2 Nov 2026
Source text
Browse the contents

শেখ রাসেল পল্লী উন্নয়ন একাডেমি, রংপুর (সংশোধন) আইন, ২০২৬

( ২০২৬ সনের ২২ নং আইন )
[ ১০ এপ্রিল, ২০২৬ ]

শেখ রাসেল পল্লী উন্নয়ন একাডেমি, রংপুর আইন, ২০২৩ এর সংশোধনকল্পে প্রণীত আইন

যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্যসমূহ পূরণকল্পে শেখ রাসেল পল্লী উন্নয়ন একাডেমি, রংপুর আইন, ২০২৩ (২০২৩ সনের ২৩ নং আইন) এর সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয়;

সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল:—

সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

১। (১) এই আইন শেখ রাসেল পল্লী উন্নয়ন একাডেমি, রংপুর (সংশোধন) আইন, ২০২৬ নামে অভিহিত হইবে।

(২) ইহা অবিলম্বে কার্যকর হইবে।

২০২৩ সনের ২৩ নং আইনের পূর্ণাঙ্গ শিরোনাম এর সংশোধন

২। শেখ রাসেল পল্লী উন্নয়ন একাডেমি, রংপুর আইন, ২০২৩ (২০২৩ সনের ২৩ নং আইন), অতঃপর উক্ত আইন বলিয়া উল্লিখিত, এর পূর্ণাঙ্গ শিরোনামে উল্লিখিত “শেখ রাসেল” শব্দগুলি বিলুপ্ত হইবে।

২০২৩ সনের ২৩ নং আইনের ধারা ১ এর সংশোধন

৩। উক্ত আইনের ধারা ১ এর উপ-ধারা (১) এ উল্লিখিত “শেখ রাসেল” শব্দগুলি বিলুপ্ত হইবে।

২০২৩ সনের ২৩ নং আইনের ধারা ৩ এর সংশোধন

৪। উক্ত আইনের ধারা ৩ এর উপ-ধারা (১) এ উল্লিখিত “শেখ রাসেল” শব্দগুলি বিলুপ্ত হইবে।

২০২৩ সনের ২৩ নং আইনের ধারা ৭ এর সংশোধন

৫। উক্ত আইনের ধারা ৭ এর উপ-ধারা (১) এর—

(ক) দফা (ত) এ উল্লিখিত “শেখ হাসিনা” শব্দগুলি বিলুপ্ত হইবে; এবং

(খ) দফা (ন) এ উল্লিখিত “শেখ রাসেল” শব্দগুলি বিলুপ্ত হইবে।

বিশেষ বিধান

৬। এই আইন প্রবর্তনের সঙ্গে সঙ্গে উক্ত আইনের অধীন প্রণীত কোনো বিধি, প্রবিধান বা অন্য কোনো আইনগত দলিল বা জারীকৃত কোনো বিশেষ বা সাধারণ আদেশ, বিজ্ঞপ্তি, প্রজ্ঞাপন বা সম্পাদিত কোনো দলিলে, প্রসঙ্গের প্রয়োজন অন্যরূপ না হইলে, উল্লিখিত “শেখ রাসেল” শব্দগুলি বিলুপ্ত হইবে।

রহিতকরণ ও হেফাজত

৭। (১) শেখ রাসেল পল্লী উন্নয়ন একাডেমি, রংপুর (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ (২০২৫ সনের ০৬ নং অধ্যাদেশ) এতদ্দ্বারা রহিত করা হইল।

(২) উক্তরূপ রহিতকরণ সত্ত্বেও, রহিত অধ্যাদেশের অধীন কৃত কোনো কার্য বা গৃহীত কোনো ব্যবস্থা এই আইনের অধীন কৃত বা গৃহীত হইয়াছে বলিয়া গণ্য হইবে।

Continue your research

More in this collection

View collection →
Your reading workspace

Contents & tools

Text size100%

Browse the document

Copy this resource reference