Skip to content
Bangladesh · Law & legal research
Skip to resource text
Law & legal instrumentain.bd library

বিশেষ নিরাপত্তা বাহিনী (Special Security Force) (সংশোধন) আইন, ২০২৬

Reference( ২০২৬ সনের ৩৩ নং আইন )Recorded year2026Entry added2 Nov 2026
Source text
Browse the contents

বিশেষ নিরাপত্তা বাহিনী (Special Security Force) (সংশোধন) আইন, ২০২৬

( ২০২৬ সনের ৩৩ নং আইন )
[ ১০ এপ্রিল, ২০২৬ ]

যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্যসমূহ পূরণকল্পে, বিশেষ নিরাপত্তা বাহিনী (Special Security Force) আইন, ২০২১ (২০২১ সনের ২৪ নং আইন) এর সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয়;

সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন প্রণয়ন করা হইল:—

সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

১। (১) এই আইন বিশেষ নিরাপত্তা বাহিনী (Special Security Force) (সংশোধন) আইন, ২০২৬ নামে অভিহিত হইবে।

(২) ইহা অবিলম্বে কার্যকর হইবে।

২০২১ সনের ২৪ নং আইনের ধারা ২ এর সংশোধন

২। বিশেষ নিরাপত্তা বাহিনী (Special Security Force) আইন, ২০২১ (২০২১ সনের ২৪ নং আইন), অতঃপর উক্ত আইন বলিয়া উল্লিখিত, এর ধারা ২ এর দফা (খ) ও (গ) বিলুপ্ত হইবে।

২০২১ সনের ২৪ নং আইনের ধারা ৮ এর সংশোধন

৩। উক্ত আইনের ধারা ৮ এর-

(ক) উপ-ধারা (১) এ উল্লিখিত “এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর পরিবারের সদস্যগণ” শব্দগুলি বিলুপ্ত হইবে;

(খ) উপ-ধারা (৩) এ উল্লিখিত “, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর পরিবারের সদস্যগণ” কমা ও শব্দগুলি বিলুপ্ত হইবে; এবং

(গ) উপ-ধারা (৪) এ দুইবার উল্লিখিত “বা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর পরিবারের সদস্যগণ” শব্দগুলি বিলুপ্ত হইবে।

২০২১ সনের ২৪ নং আইনের ধারা ৫ এর সংশোধন

৪। উক্ত আইনের ধারা ৯ এর উপ-ধারা (২) এ উল্লিখিত “, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর পরিবারের সদস্যগণ” কমা ও শব্দগুলি বিলুপ্ত হইবে।

রহিতকরণ ও হেফাজত

৫। (১) বিশেষ নিরাপত্তা বাহিনী (Special Security Force) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ (২০২৪ সনের ০৮ নং অধ্যাদেশ) এতদ্দ্বারা রহিত করা হইল।

(২) উক্তরূপ রহিতকরণ সত্ত্বেও, উক্ত অধ্যাদেশের অধীন কৃত কার্য বা গৃহীত ব্যবস্থা বৈধভাবে কৃত বা গৃহীত হইয়াছে বলিয়া গণ্য হইবে।

Continue your research

More in this collection

View collection →
Your reading workspace

Contents & tools

Text size100%

Browse the document

Copy this resource reference