Browse the contents
আইন কমিশন আইন, ১৯৯৬
আইন কমিশন প্রতিষ্ঠাকল্পে প্রণীত আইন।
যেহেতু দেশের আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তন, মুক্ত বাজার অর্থনীতির প্রবর্তন ও বিভিন্ন আদালতে বহুসংখ্যক মামলা দীর্ঘদিন বিচারাধীন থাকার পরিপ্রেক্ষিতে এবং মৌলিক মানবাধিকার পরিস্থিতির আইনগত দিকসমূহ পুনরীক্ষণ ও আইন শিক্ষার মানোন্নয়নসহ অন্যান্য জনগুরুত্বপূর্ণ বিষয়াদি সম্পর্কে বিধান করার লক্ষ্যে অচল আইনসমূহ বাতিল, প্রচলিত অন্যান্য আইনসমূহ পরীক্ষা-নিরীক্ষা ও উহাদের যুগোপযোগী সংস্কার অথবা ক্ষেত্রমত নূতন আইন প্রণয়ন করার উদ্দেশ্যে সরকারের নিকট সুপারিশ পেশ করার জন্য একটি স্থায়ী আইন কমিশন প্রতিষ্ঠা করা সমীচীন ও প্রয়োজন;
সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল:-
সংক্ষিপ্ত শিরোনামা
সংজ্ঞা
কমিশন প্রতিষ্ঠা
কমিশনের কার্যালয়
কমিশন গঠন
অবৈতনিক সদস্য
কমিশনের কার্যাবলী
কর্ম পরিকল্পনা
গবেষণা ইত্যাদি
গবেষণা কর্মকর্তা
সহায়তা ইত্যাদি
কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ
প্রতিবেদন দাখিল
বিধি প্রণয়নের ক্ষমতা
প্রবিধান প্রণয়নের ক্ষমতা
ইংরেজীতে অনুদিত পাঠ প্রকাশ
রহিতকরণ ও হেফাজত
১১৷ (১) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের ২৪শে চৈত্র, ১৪০০ বাং মোতাবেক ৭ই এপ্রিল, ১৯৯৪ ইং তারিখের রিজলিউশন নং ১২০ আইন/ভেটিং ৩৩/৯৩, অতঃপর উক্ত রিজলিউশন বলিয়া উল্লিখিত, এতদ্বারা রহিত করা হইল৷
(২) উক্ত রিজলিউশন রহিত হইবার সংগে সংগে-
(ক) উক্ত রিজলিউশনের অধীন নিযুক্ত আইন সংস্কার কমিশনের চেয়ারম্যান ও সদস্য এই আইনের অধীন গঠিত কমিশনের চেয়ারম্যান ও সদস্য হইবেন;
(খ) উক্ত রিজলিউশনের অধীন নিযুক্ত আইন সংস্কার কমিশনের কর্মকর্তা ও কর্মচারীর চাকুরী কমিশনে বদলী হইবে;
(গ) উক্ত রিজলিউশনের অধীন কৃত অন্যান্য কাজকর্ম, গৃহীত ব্যবস্থা এই আইনের অধীন কৃত বা গৃহীত হইয়াছে বলিয়া গণ্য হইবে;
(ঘ) উক্ত রিজলিউশনের অধীন গঠিত আইন সংস্কার কমিশনের সকল সম্পত্তি, নগদ ও ব্যাংকে গচ্ছিত অর্থ কমিশনে হস্তান্তরিত হইবে৷