Browse the contents
বীমা আইন, ২০১০
Insurance Act, 1938 রহিতপূর্বক উহা পুনঃপ্রণয়ন ও সংহত করিবার উদ্দেশ্যে প্রণীত আইন
যেহেতু, Insurance Act, 1938 (Act IV of 1938) রহিতপূর্বক উহা পুনঃপ্রণয়ন ও সংহত করা সমীচীন ও প্রয়োজনীয়; এবং
সেহেতু, এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল :-
প্রথম অধ্যায়
প্রারম্ভিক
সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন৷
সংজ্ঞা
দ্বিতীয় অধ্যায়
বীমাকারীর জন্য প্রযোজ্য বিধানাবলী
দায়যুক্ত বীমাকারীর ক্ষেত্রে আইনের প্রযোজ্যতা
বীমা বা পুনঃবীমা ব্যবসা করার ক্ষেত্রে বিধি-নিষেধ
বীমা ব্যবসার শ্রেণীবিন্যাস৷
গ্রামীণ বা সামাজিক খাতে বীমা ব্যবসা৷
ইসলামী বীমা ব্যবসা৷
বীমাকারীর নিবন্ধন
নিবন্ধন সনদ, ইত্যাদি৷
নিবন্ধন সনদ প্রদান৷
নিবন্ধন স্থগিত বা বাতিলকরণ৷
নিবন্ধন সনদের নবায়ন৷
নিবন্ধনের আবেদনের সাথে দাখিলকৃত তথ্যের পরিবর্তন অবহিতকরণ৷
একই বীমাকারী কর্তৃক লাইফ ইন্স্যুরেন্স ও নন-লাইফ ইন্স্যুরেন্স ব্যবসার নিবন্ধনে বিধিনিষেধ৷
বীমাকারীর শাখা ও কার্যালয় স্থাপনে লাইসেন্স প্রদান৷
বীমাকারীর নাম সম্পর্কিত বিধি-নিষেধ৷
প্রিমিয়াম, বীমা এবং পুনঃবীমা
লাইফ ইন্স্যুরেন্স এর জন্য প্রিমিয়াম হারের যথার্থতা৷
নন-লাইফ ইন্স্যুরেন্স এর জন্য প্রিমিয়াম হার নির্ধারণ৷
প্রিমিয়াম সংগ্রহ সংক্রান্ত বিধানাবলী৷
বিদেশে বীমা সংক্রান্ত বিধানাবলী৷
বিদেশে পুনঃবীমা সংক্রান্ত বিধানাবলী৷
মূলধন এবং জমা
মূলধন ও শেয়ারধারণ সম্পর্কিত পূরণীয় শর্ত৷
বিদেশী উদ্যোক্তার শেয়ার৷
জামানত (Deposit)৷
জামানত সংরক্ষণ৷
জামানত ফেরৎ প্রদান
হিসাব, নিরীক্ষা, একচ্যুয়ারী প্রতিবেদন ও বিবরণী
পৃথক হিসাব এবং তহবিল৷
হিসাব স্থিতিপত্র, ইত্যাদি
নিরীক্ষা৷
বিশেষ নিরীক্ষা৷
একচ্যুয়ারি প্রতিবেদন ও সংক্ষিপ্তসার
পলিসি ও দাবীর রেজিস্টার৷
বিবরণী দাখিলকরণ৷
কোম্পানী আইন এর কতিপয় বিধান হইতে অব্যাহতি৷
প্রতিবেদন দাখিল ৷
বার্ষিক সাধারণ সভার কার্যধারার সংক্ষিপ্তসার৷
দলিলাদির সংরক্ষণ ও পরিদর্শন এবং অনুলিপি সরবরাহ৷
রিটার্ন প্রসংগে কর্তৃপক্ষের ক্ষমতা৷
পুনঃমূল্যায়নের নির্দেশ প্রদানে কর্তৃপক্ষের ক্ষমতা৷
দলিলাদির প্রমাণ৷
রিটার্নসমূহ সংবিধিবদ্ধ ছকে প্রকাশ৷
সম্পদ বিনিয়োগ৷
সাবসিডিয়ারী কোম্পানী ৷
সলভেন্সি মার্জিন,ঋণ ও ব্যবস্থাপনা
সলভেন্সি মার্জিন বিষয়ে পূরণীয় শর্তাবলী৷
ঋণ, অগ্রিম ও আর্থিক সুবিধা প্রদানে বিধিনিষেধ৷
ক্ষতির জন্য পরিচালক ও অন্যান্যদের দায়৷
বীমাকারীর সম্পদ সংরক্ষণের পদ্ধতি ৷
ম্যানেজিং এজেন্ট নিয়োগে বিধিনিষেধ ৷
তদন্ত, নির্দেশনা, ইত্যাদি
বীমাকারীর কার্যক্রম তদন্ত ৷
কর্তৃপক্ষ কর্তৃক পরিদর্শন ও তথ্য চাহিবার ক্ষমতা, ইত্যাদি।
বীমাকারীকে নির্দেশ প্রদানে কর্তৃপক্ষের ক্ষমতা ৷
বীমাকারীর পরিচালকদের সভা আহ্বান করার নির্দেশ প্রদানে কর্তৃপক্ষের ক্ষমতা, ইত্যাদি ৷
বীমা ব্যবসা একত্রীকরণ ও হস্তান্তর
লাইফ ইন্স্যুরেন্স ব্যবসা একত্রীকরণ ও হস্তান্তর৷
একত্রীকরণ এবং হস্তান্তরের ক্ষেত্রে কর্তৃপক্ষের অনুমোদন৷
একত্রীকরণ ও হস্তান্তরোত্তর আবশ্যকীয় বিবরণী ৷
নন-লাইফ একত্রীকরণ পরিকল্পনা প্রস্তুতকরণে কর্তৃপক্ষের ক্ষমতা
পলিসির স্বত্ব প্রদান বা হস্তান্তর এবং মনোনয়ন
লাইফ ইন্স্যুরেন্স পলিসির স্বত্ব প্রদান ও হস্তান্তর৷
৫৬৷ (১) লাইফ ইন্স্যুরেন্স পলিসির স্বত্ব নিয়োগ এবং হস্তান্তর শুধুমাত্র পলিসির উপর পৃষ্ঠাঙ্কন অথবা হস্তান্তরকারী কিংবা স্বত্বনিয়োগী অথবা যথোপযুক্তরূপে অনুমোদিত বা স্বীকৃত এজেন্টের দস্তখতকৃত এবং অন্ততঃপক্ষে একজন সাক্ষীর দ্বারা প্রত্যায়িত বিশেষরূপে স্বত্ব প্রদান ও হস্তান্তরের উল্লেখসহ পৃথক দলিল দ্বারা করা যাইবে৷
(২) অনুরূপ হস্তান্তর বা স্বত্বনিয়োগ উল্লিখিত দলিলে পৃষ্ঠাঙ্কন এবং যথাযথ সত্যায়নের মাধ্যমে সম্পূর্ণ ও কার্যকর হইবে; কিন্তু এই হস্তান্তর বা স্বত্ব নিয়োগ বীমাকারীর অনুকূলে হইলে ইহা কোন বীমাকারীর বিরুদ্ধে কার্যকর হইবে না; লিখিত নোটিশ দ্বারা অনুরূপ হস্তান্তর বা স্বত্ব নিয়োগের বিষয়ে এবং ঐ পৃষ্ঠাঙ্কন বা দলিল বা উহার অনুলিপি হস্তান্তরকারী এবং হস্তান্তর গ্রহীতা উভয় কর্তৃক সত্য বলিয়া প্রত্যায়ন করিয়া বীমাকারীর নিকট প্রদান না করিলে হস্তান্তরকারী এবং হস্তান্তর গ্রহীতা বা তাহার আইনসম্মত এজেন্ট অনুরূপ পলিসির অধীন প্রাপ্য অর্থ বা উহার অধীনে নিষ্পত্তিকৃত অর্থের জন্য মোকাদ্দমা করিতে পারিবে নাঃ
তবে শর্ত থাকে যে, বীমাকারীর বাংলাদেশে একাধিক কার্যালয় থাকিলে উপরি-উল্লিখিত নোটিশ পলিসিতে উল্লিখিত কার্যালয়ে বা প্রধান কার্যালয়ে বিলি করিতে হইবে৷
(৩) উপ-ধারা (২) এ বর্ণিত নোটিশের তারিখ হস্তান্তর বা স্বত্ব নিয়োগ এর অধীন পলিসিতে বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তির দাবীর অগ্রগণ্যতা নির্ধারণ করিতে এবং একাধিক হস্তান্তর বা স্বত্ব নিয়োগ এর ক্ষেত্রে এইরূপ দলিলের দাবীর অগ্রগণ্যতা উপ-ধারা (২) এ উল্লিখিত নোটিশ বিলির তারিখের ক্রম অনুযায়ী নির্ধারিত হইবে৷
(৪) উপ-ধারা (২) এ উল্লিখিত নোটিশ প্রাপ্তির পর বীমাকারী হস্তান্তর বা স্বত্ব নিয়োগের বিষয়ে উহার তারিখ, হস্তান্তরকারী ও হস্তান্তর গ্রহীতার নামসহ লিপিবদ্ধ করিবে এবং নোটিশ প্রদানকারীর বা হস্তান্তর গ্রহীতা বা স্বত্বনিয়োগ গ্রহীতার আবেদনের প্রেক্ষিতে ও বিধি দ্বারা নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে অনুরূপ নোটিশের একটি লিখিত প্রাপ্তিস্বীকার পত্র প্রদান করিবে এবং এইরূপ প্রাপ্তিস্বীকার বীমাকারী কর্তৃক নোটিশ প্রাপ্তির চূড়ান্ত প্রমাণ বিবেচিত হইবে৷
(৫) হস্তান্তর বা স্বত্ব নিয়োগের শর্তাবলী সাপেক্ষে এই ধারার উপ-ধারা (২) এ উল্লিখিত নোটিশ প্রাপ্তির তারিখ হইতে হস্তান্তর গ্রহীতা বা স্বত্ব নিয়োগ গ্রহীতা হিসাবে নোটিশে নাম উল্লিখিত ব্যক্তি পলিসির অধীন সকল সুবিধা পাওয়ার যোগ্য একমাত্র ব্যক্তি এবং হস্তান্তর বা স্বত্বনিয়োগের তারিখে হস্তান্তরকারী বা স্বত্ব প্রদানকারীর উপর ন্যস্ত সকল দায় ও মালিকানা ও অধিকার তাহার উপর বর্তাইবে এবং হস্তান্তরকারী বা স্বত্ব প্রদানকারীর অনুমতি ব্যতিরেকে এবং তাহাকে কোন পক্ষ না করিয়া সংশ্লিষ্ট পলিসি সংক্রান্ত যে কোন মোকদ্দমা দায়ের করিতে পারিবেন৷
(৬) এই আইন প্রবর্তনের পূর্বে কার্যকর কোন লাইফ ইন্স্যুরেন্স পলিসির হস্তান্তর বা স্বত্ব নিয়োগের ক্ষেত্রে এই ধারার বিধান অনুযায়ী হস্তান্তর গ্রহীতা কিংবা স্বত্ব নিয়োগ গ্রহীতার অধিকার ও প্রতিকারের কোন পরিবর্তন হইবে না৷
(৭) অন্য কোন আইনে ভিন্নরূপ কিছু থাকা সত্ত্বেও কোন ব্যক্তির অনুকূলে স্বত্ব নিয়োগ যদি এইরূপ শর্তে হইয়া থাকে যে, যে ব্যক্তির লাইফ ইন্স্যুরেন্স করা হইয়াছে তাহার জীবদ্দশায় নির্দিষ্ট কোন ঘটনা সংঘটন সাপেক্ষে উহা অকার্যকর হইবে বা বীমা পলিসির স্বার্থ অন্য কোন ব্যক্তির উপর বর্তাইবে তবে তাহা এবং একাধিক ব্যক্তির জীবিত উত্তরাধিকারী বা উত্তরাধিকারীগণের অনুকূলে স্বত্ব নিয়োগ আইনসিদ্ধ হইবে৷
(৮) মিউচ্যুয়াল বীমা কোম্পানী কর্তৃক ইস্যুকৃত কোন লাইফ ইন্স্যুরেন্স পলিসির হস্তান্তর গ্রহীতা বা স্বত্ব নিয়োগ গ্রহীতা শুধুমাত্র অনুরূপ হস্তান্তর বা স্বত্ব নিয়োগের কারণে উক্ত কোম্পানীর সদস্য হইতে পারিবেন না৷
বীমা পলিসি গ্রাহক কর্তৃক মনোনয়ন৷
৫৭৷ (১) বীমা পলিসি গ্রাহক নিজ জীবনের উপর পলিসি গ্রহণ কালে বা পলিসি মেয়াদ পূর্তি পরিপক্ক হওয়ার পূর্বে যে কোন সময়, তাহার মৃত্যুতে পলিসি দ্বারা নিশ্চিত অর্থ গ্রহণের জন্য এক বা একাধিক ব্যক্তিকে মনোনীত করিতে পারিবেনঃ
তবে শর্ত থাকে যে, কোন মনোনীত ব্যক্তি যদি নাবালক হয় তবে বীমা পলিসি গ্রাহক কর্তৃক নির্ধারিত প্রক্রিয়ায় পলিসি দ্বারা নিশ্চিত অর্থ, উক্ত নাবালকত্বকালীন সময়ে বীমা পলিসি গ্রাহকের মৃত্যু হইলে, গ্রহণের জন্য কোন ব্যক্তিকে নিযুক্ত করিলে তাহা আইনসিদ্ধ হইবে৷
(২) অনুরূপ কোন মনোনয়ন কার্যকর হওয়ার জন্য, যদি উহা পলিসিতে লিপিবদ্ধ না হইয়া থাকে, তবে উহা পলিসিতে পৃষ্ঠাঙ্কন দ্বারা করিতে হইবে এবং লাইফ ইন্স্যুরেন্স সংক্রান্ত বীমাকারীকে অবহিত ও বীমাকারীর নথিতে নিবন্ধন করিতে হইবে এবং অনুরূপ মনোনয়ন পলিসির দায় পরিশোধের জন্য পরিপক্ক হইবার পূর্বে পৃষ্ঠাঙ্কন দ্বারা বা অতিরিক্ত আরো একটি পৃষ্ঠাঙ্কন দ্বারা বা উইল দ্বারা, যাহা প্রযোজ্য, বাতিল বা পরিবর্তন করা যাইবে; কিন্তু এইরূপ বাতিলকরণ বা পরিবর্তনের নোটিশ বীমাকারীকে প্রদান না করিলে, বীমাকারী সরল বিশ্বাসে মনোনীত ব্যক্তিকে বা বীমাকারীর নথিতে নিবন্ধিত মনোনীত ব্যক্তিকে পলিসির অধীনে কোন অর্থ প্রদান করিলে ইহার জন্য বীমাকারী দায়ী থাকিবে না৷
(৩) বীমাকারী বীমা পলিসি গ্রাহককে মনোনয়ন বা মনোনয়ন বাতিলের বা পরিবর্তনের নিবন্ধীকরণ সম্পর্কে একটি লিখিত প্রাপ্তিস্বীকার প্রদান করিবে এবং এই জন্য নির্ধারিত ফি ধার্য করিতে পারিবে৷
(৪) এই ধারার বিধান অনুযায়ী পলিসির স্বত্বনিয়োগ বা হস্তান্তর দ্বারা উহার মনোনয়ন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হইবেঃ
তবে শর্ত থাকে যে, স্বত্ব নিয়োগকালীন ঝুঁকি গ্রহণকারী বীমাকারী পলিসির জামানতে উহার প্রত্যর্পণ মূল্যের মধ্যে ঋণ প্রদান করিলে বা উক্ত ঋণ পরিশোধের পর উহার পুনঃস্বত্ব নিয়োগের কারণে কোন মনোনয়ন বাতিল হইবে না; কেবল ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত বীমাকারীর স্বার্থ সংশ্লিষ্টতা পর্যন্ত উহাতে মনোনীত ব্যক্তির অধিকার ক্ষুন্ন হইবেঃ
আরো শর্ত থাকে যে, স্বত্ব নিয়োগ ঝুঁকি গ্রহণকারী বীমাকারী ব্যতীত অন্য কাহারো অনুকূলে পলিসির জামানতে উহার প্রত্যর্পণ মূল্যের মধ্যে ঋণ প্রদান করা হইলে উক্ত মনোনয়ন বাতিল হইবে না; বরং পলিসিতে ঋণদাতার স্বার্থ সংশ্লিষ্টতা পর্যন্ত ঋণ পরিশোধের পর পুনঃস্বত্ব নিয়োগ পলিসির মনোনয়ন স্থগিত থাকিবে৷
(৫) বীমা পলিসি গ্রাহকের জীবদ্দশায় পলিসির মূল্য পরিশোধের জন্য পরিপক্ক হইলে বা মনোনীত ব্যক্তি বা একাধিক মনোনীত ব্যক্তির ক্ষেত্রে, সকল মনোনীত ব্যক্তি পলিসি পরিপক্ক হওয়ার পূর্বে মারা গেলে, পলিসি দ্বারা নিশ্চিত অর্থ বীমা গ্রহীতা বা তাহার উত্তরাধিকারী বা আইনসম্মত প্রতিনিধি বা উত্তরাধিকার সনদ ধারক ব্যক্তিকে প্রদান যোগ্য হইবে৷
(৬) মনোনীত ব্যক্তি বা একাধিক মনোনীত ব্যক্তির ক্ষেত্রে, মনোনীত ব্যক্তিগণ যদি বীমা পলিসি গ্রাহকের মৃত্যুকালে জীবিত থাকেন তবে পলিসি দ্বারা নিশ্চিত অর্থ উক্তরূপ জীবিত ব্যক্তি বা ব্যক্তিগণকে প্রদেয় হইবে৷
(৭) কোন লাইফ ইন্স্যুরেন্স পলিসিতে Married Women’s Property Act, 1874 এর বিধান প্রযোজ্য হইলে বা কোন সময় প্রযোজ্য হইয়া থাকিলে, সেই ক্ষেত্রে এই ধারার বিধান প্রযোজ্য হইবে নাঃ
তবে শর্ত থাকে যে, এই আইন বলবৎ হইবার পূর্বে কোন ব্যক্তি তাহার নিজের বা তাহার স্ত্রীর বা সন্তানদের বা তাহাদের যে কোন এক জনের লাইফ ইন্স্যুরেন্স করিলে এবং উক্ত পলিসিতে তাহার স্ত্রীর অনুকূলে মনোনয়ন প্রদান করিলে সেইক্ষেত্রে উপ-ধারা (৬) এর বিধান প্রযোজ্য হইবে না বা প্রযোজ্য হয় নাই বলিয়া গণ্য হইবে৷
কমিশন, রেয়াত ও ব্যবস্থাপনা ব্যয়
ব্যবসা সংগ্রহের উদ্দেশ্যে কমিশন কিংবা অন্য কোন প্রকার পারিশ্রমিক পরিশোধে বিধিনিষেধ৷
কমিশন ব্যয়ের সীমা৷
রেয়াত প্রদানে বিধিনিষেধ৷
কমিশন পরিশোধ অবসানে বিধিনিষেধ৷
লাইফ ইন্স্যুরেন্স ব্যবসায় ব্যবস্থাপনা ব্যয়ের সীমা৷
নন-লাইফ ইন্স্যুরেন্স ব্যবসায় ব্যবস্থাপনা ব্যয়ের সীমা৷
পারিশ্রমিক৷
অতিরিক্ত পারিশ্রমিক পরিশোধ সীমিত করণের ক্ষমতা৷
ব্যবস্থাপক ও অন্যান্য বিধানাবলী৷
একচ্যুয়ারির নিযুক্তি
দুই বৎসর উত্তর পলিসি অসত্য তথ্য প্রদানের কারণে প্রশ্নসাপেক্ষ না করা৷
বাংলাদেশে ইস্যুকৃত পলিসির ক্ষেত্রে বাংলাদেশের আইনের প্রযোজ্যতা৷
আদালতে অর্থ পরিশোধ৷
স্বল্প অংকের লাইফ ইন্স্যুরেন্স ও নন-লাইফ ইন্স্যুরেন্স দাবী সংশ্লিষ্ট বিরোধ৷
বিলম্বে দাবী পরিশোধের সুদ৷
বিরোধ নিষ্পত্তি কমিটি ৷
বীমা কোম্পানীর পরিচালনা এবং ব্যবস্থাপনা
বীমা এজেন্ট, এজেন্ট নিয়োগকারী, জরিপকারী এবং বীমা ব্রোকারদের বীমা কোম্পানীর পরিচালক হওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ৷
যুগপত্ভাবে একই শ্রেণীর একাধিক বীমাকারীর বা বীমাকারী ও ব্যাংক-কোম্পানীর বা আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক হওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ৷
বীমাকারীর পরিচালনা পর্ষদ
মনোনীত পরিচালক মনোনয়নে বিধি-নিষেধ৷
পরিচালক কর্তৃক চাকুরী করার ক্ষেত্রে বিধিনিষেধ
পরিচালক পর্ষদের সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন৷
মূখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ ও অপসারণ৷
উপদেষ্টা নিয়োগ৷
লাইফ ইন্সু্যরেন্সঃ লভ্যাংশ, বোনাস, মুনাফা, বিতরণ ইত্যাদি
লভ্যাংশ, বোনাস প্রদানে বিধিনিষেধ৷
লাইফ ইন্স্যুরেন্স ব্যবসায় বীমা গ্রহীতাদের মধ্যে মুনাফা বন্টন৷
অন্তর্বর্তীকালীন বোনাস ঘোষণা৷
পলিসি তামাদির ক্ষেত্রে বীমাকৃতের প্রাপ্তব্য সুবিধাদি সম্পর্কে নোটিশ প্রদান৷
গোষ্ঠি লাইফ ইন্স্যুরেন্স পলিসির অধীন মনোনয়ন৷
৮৬৷ (১) গোষ্ঠি লাইফ ইন্স্যুরেন্স চুক্তির অধীনে বীমাকৃত ব্যক্তি যে কোন সময় তাহার মৃত্যুতে পলিসিতে নিশ্চিতকৃত অর্থ যাহার নিকট পরিশোধিত হইবে উহার জন্য এক বা একাধিক ব্যক্তিকে মনোনীত করিতে পারিবেনঃ
তবে শর্ত থাকে যে, মনোনীত ব্যক্তি নাবালক হইলে লাইফ ইন্সু্যরেন্সকৃত ব্যক্তি কর্তৃক মনোনীত ব্যক্তির নাবালকত্বকালীন সময়ে তাঁহার মৃত্যু হইলে পলিসিতে নিশ্চিতকৃত অর্থ গ্রহণের জন্য প্রবিধান দ্বারা নির্ধারিত পদ্ধতিতে অন্য কাউকে নিযুক্ত করা যাইবে৷
(২) উপ-ধারা (১) এর অধীনে কোন মনোনয়ন প্রবিধান দ্বারা নির্ধারিত পদ্ধতিতে করিতে হইবে৷
কতিপয় লাইফ ইন্সু্যরেন্স পলিসির প্রত্যর্পণ, তামাদি, বাজেয়াপ্তকরণ
প্রাসংগিক পলিসির বিশেষ সংজ্ঞায়ন ও ব্যাখ্যা
প্রত্যর্পণ মূল্য অর্জন৷
বীমা পলিসি গ্রাহকের ইচ্ছানুসারে পলিসি প্রত্যর্পণ৷
বীমাকারীর ইচ্ছানুসারে পলিসি প্রত্যর্পণ৷
পলিসি গ্রাহকের ইচ্ছানুসারে পলিসি পরিশোধ৷
বাজেয়াপ্তকরণ৷
প্রস্তাব পত্র এবং মেডিক্যাল রিপোর্টের অনুলিপি সরবরাহকরণ৷
বিভাজন নীতিতে ব্যবসায়ে বিধিনিষেধ৷
প্রশাসক কর্তৃক ব্যবস্থাপনা
বীমা ব্যবসা ব্যবস্থাপনায় প্রশাসক নিয়োগ৷
প্রশাসকের ক্ষমতা ও দায়িত্ববলী৷
ক্রোকযোগ্য সম্পত্তির ক্ষেত্রে প্রশাসকের ক্ষমতা৷
চুক্তি বাতিল করণ৷
প্রশাসক নিয়োগের অবসান৷
প্রশাসক নিয়োগ এবং নিয়োগ আদেশ বাতিল সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত৷
দলিলাদি বা সম্পত্তি প্রশাসকের অগোচরে রাখার শাস্তি৷
ধারা ৯৫ হইতে ৯৯ এর অধীনে গৃহীত ব্যবস্থাদির সংরক্ষণ৷
আদালত দ্বারা অবলুপ্তি৷
অপরিশোধিত শেয়ার মূলধন৷
স্বেচ্ছায় অবলুপ্তি৷
দায়সমূহের মূল্যায়ন৷
অবসায়ন বা দেউলিয়াত্বের ক্ষেত্রে লাইফ ইন্স্যুরেন্স তহবিলের উদ্বৃত্ত সম্পদের প্রয়োগ৷
সাবসিডিয়ারী কোম্পানীসমূহের অবলুপ্তি৷
বীমাকারীর আংশিক অবলুপ্তির পরিকল্পনা৷
জামানত ফেরত
পলিসি মূল্যের নোটিশ৷
বীমা চুক্তি হ্রাসে আদালতের ক্ষমতা৷
বহিঃকোম্পানীসমূহ সম্পর্কিত বিশেষ বিধানাবলী
অ-বাংলাদেশী কোম্পানীসমূহের উপর পারষ্পরিক অক্ষমতা আরোপে সরকারের ক্ষমতা৷
বাংলাদেশের বাহিরে স্থাপিত বীমাকারী কর্তৃক দাখিলযোগ্য তথ্যাদি৷
বাংলাদেশের বাহিরে স্থাপিত বীমাকারী কর্তৃক রক্ষিতব্য বইসমূহ৷
তৃতীয় অধ্যায়
মিউচ্যুয়াল বীমা কোম্পানী ও সমবায় বীমা সমিতি
সংজ্ঞা
মিউচ্যুয়াল বীমা কোম্পানী ও সমবায় বীমা সমিতির ক্ষেত্রে আইনের প্রয়োগ
মিউচ্যুয়াল বীমা কোম্পানী ও সমবায় বীমা সমিতির চলতি মূলধন৷
মিউচ্যুয়াল বীমা কোম্পানী এবং সমবায় বীমা সমিতি কর্তৃক রক্ষিতব্য জামানত৷
ঋণ সম্পর্কিত বিধি-নিষেধ
পলিসি হস্তান্তরভোগী ও স্বত্বনিয়োগী সদস্য হইতে পরিবেন না৷
মিউচ্যুয়াল বীমা কোম্পানী ও সমবায় বীমা সমিতির নোটিশ ও দলিলাদি প্রকাশ
১২২৷ কোম্পানী আইন এর বিধানসমূহে যাহা কিছুই থাকুক না কেন, মিউচ্যুয়াল বীমা কোম্পানী বা সমবায় বীমা সমিতিকে সংশ্লিষ্ট ধারার বিধান অনুযায়ী উহার সদস্যদের নিকট প্রেরিতব্য উহার স্থিতিপত্র, রাজস্ব হিসাব এবং অন্যান্য দলিলাদি উহার সদস্যদের নিকট প্রেরণ না করিয়া কোম্পানী বা সমিতির প্রধান কার্যালয়স্থ স্থানে প্রচারিত একটি ইংরেজী এবং একটি বাংলায় প্রকাশিত সংবাদপত্রে একবার প্রকাশ করিতে হইবে৷
সদস্যগণকে দলিলাদি সরবরাহকরণ৷
চতুর্থ অধ্যায়
মধ্যস্থতাকারী
বীমা জরিপকারীদের লাইসেন্স প্রদান৷
বীমা এজেন্ট নিয়োগকারী নিয়োগ৷
বীমা ব্রোকার লাইসেন্সধারী হইবে৷
বীমা এজেন্ট নিয়োগ৷
কতিপয় বিধান পরিপালন নিশ্চিত করণের ক্ষমতা৷
দ্বিতীয় জরিপ৷
পঞ্চম অধ্যায়
অপরাধ ও দণ্ড
কতিপয় ধারা লংঘনপূর্বক বীমা ব্যবসা পরিচালনার দণ্ড৷
কতিপয় ক্ষেত্রে বীমাকারীর সম্পত্তি পুনরুদ্ধার বা ক্ষতিপূরণ দানের আদেশ প্রদানে আদালতের ক্ষমতা৷
অপরাধের আমলযোগ্যতা ও জামিনযোগ্যতা৷
এই আইন পরিপালনে ব্যর্থতা কিংবা লংঘনজনিত কর্মকান্ডের জন্য জরিমানা আরোপ
দলিল, বিবরণী, হিসাব, রিটার্ন ইত্যাদিতে মিথ্যা তথ্য প্রদানের শাস্তি৷
বীমাচুক্তি সম্পাদনে প্রলুদ্ধ করার জন্য বিভ্রান্তিকর বিবরণী, আশ্বাস বা পূর্বাভাস৷
আইনের বিধান পালনে ব্যর্থতা কিংবা লংঘনজনিত কর্মকাণ্ডের ক্ষেত্রে ব্যক্তিগত জরিমানা
অবৈধভাবে সম্পত্তি অর্জন ও ধারণ৷
কর্তৃপক্ষকে নোটিশ প্রদান এবং শুনানী৷
কার্যধারা দায়ের করিবার ক্ষেত্রে অ্যাটর্নি জেনারেল এর পূর্বানুমোদন
প্রতিকার মঞ্জুর করিবার ক্ষেত্রে আদালতের ক্ষমতা
অপরাধ বিচারার্থ গ্রহণ ও বিচার৷
আপীল৷
ষষ্ঠ অধ্যায়
বিবিধ
বিধি প্রণয়নের ক্ষমতা৷
তফসিল সংশোধনে সরকারের ক্ষমতা৷
প্রবিধান প্রণয়নের ক্ষমতা৷
রিটার্নের সারাংশ প্রকাশকরণ৷
এই আইনের অধীন জমাকৃত সিকিউরিটিজের বাজার মূল্য নির্ধারণ
উপদেষ্টা কমিটি৷
নীট প্রিমিয়াম আয়ের উপর কর ধার্যকরণ
কর্তৃপক্ষের ক্ষমতা ও কর্তব্য অর্পণ৷
দলিলাদি স্বাক্ষর৷
নোটিশ জারী৷
অনুমোদিত এজেন্টের জ্ঞাত বিষয় ও বিবৃতি বীমাকারী বা ব্রোকার বা এজেন্ট নিয়োগকারীর জ্ঞাত বিষয় ও বিবৃতি হিসেবে গণ্য৷
কোম্পানী আইন এর বিধানসমূহের সংরক্ষণ৷
প্রকাশিত প্রসপেক্টাস ইত্যাদি পরিদর্শন এবং অনুলিপি সরবরাহ৷
বীমা পলিসি গ্রাহকদের নিরাপত্তা তহবিল, ইত্যাদি৷
পরিসংখ্যান
গোপনীয়তা
আইনের ইংরেজী অনুবাদ প্রকাশ
সপ্তম অধ্যায়
রহিতকরণ ও হেফাজত