Browse the contents
Bangladesh Law Officers (Amendment) Act, 2026
Bangladesh Law Officers Order, 1972 অধিকতর সংশোধনকল্পে প্রণীত আইন
যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্যসমূহ পূরণকল্পে, Bangladesh Law Officers Order, 1972 (P.O. No. 6 of 1972) এর অধিকতর সংশোধন সমীচীন ও প্রয়োজনীয়;
সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন প্রণয়ন করা হইল:—
সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন
১। (১) এই আইন Bangladesh Law Officers (Amendment) Act, 2026 নামে অভিহিত হইবে।
(২) ইহা ১০ আগস্ট, ২০২৪ তারিখে কার্যকর হইয়াছে বলিয়া গণ্য হইবে।
President’s Order No. 6 of 1972 এর Article 3 এর সংশোধন
২। Bangladesh Law Officers Order, 1972 (P.O. No. 6 of 1972), এর Article 3 এর Clause (2) এর প্রান্তস্থিত ফুলস্টপ “.” চিহ্নের পরিবর্তে কোলন “:” প্রতিস্থাপিত হইবে এবং অতঃপর নিম্নরূপ শর্তাংশ সন্নিবেশিত হইবে, যথা:—
“Provided that while making the appointment, the President may consider relaxing the age-limit of an Additional Attorney-General or a Deputy Attorney-General, as the case may be, if he is found fit and efficient.”।
রহিতকরণ ও হেফাজত
৩। (১) Bangladesh Law Officers (Amendment) Ordinance, 2024 (২০২৪ সনের ১৭ নং অধ্যাদেশ), অতঃপর উক্ত অধ্যাদেশ বলিয়া উল্লিখিত, এতদ্দ্বারা রহিত করা হইল।
(২) উপ-ধারা (১) এর অধীন রহিতকরণ সত্ত্বেও, উক্ত অধ্যাদেশের অধীন কৃত কোনো কার্য, গৃহীত কোনো ব্যবস্থা বা সূচিত কোনো কার্যধারা এই আইনের অধীন কৃত, গৃহীত বা সূচিত হইয়াছে বলিয়া গণ্য হইবে।